অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন | Daily AjKaler Kontho

অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের নাট্যকার, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই সাহিত্যিক অমর মিত্র।অভিনেতা মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে।

শৈশব কেটেছে তার ওই গ্রামে। ১৯৫০ সালে ১২ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করেছেন।