বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু | Daily AjKaler Kontho

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
বাউফলে  পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বাউপল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামের দুই সহোদর মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি তার দুই ছেলে ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন