আমখোলা ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ | Daily AjKaler Kontho

আমখোলা ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
আমখোলা ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা- ইলিশ রক্ষায় ভিজিএফ  চাল বিতরণ

মেহেদী হাসান( বাচ্চু) পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১ নং আমখোলা ইউনিয়ন পরিষদে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায়-২০২৪ বিশেষ ভিজিএফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।

৩ নভেম্বর রবিবার সকালে মৎস্য অফিসের নির্দেশে ইউপি সচীব শ্রী বিপলোপ কুমার রায়ে সঞ্চালনায় মৎস্য অফিসের প্রতিনিধির মোঃ আবুল বশার এবং ট্যাগ অফিসার নর উত্তম বিশ্বাস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ৭৭০ জন উপকার ভোগীদের মাঝে চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এ সময় আমখোলা ইউনিয়ন চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার, মহিলা মেম্বার ও সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোঃ মনির বলেন,আমি গলাচিপা থেকে চাল এনে ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং আমখোলা ইউনিয়নের সকলস্তরের জনগণের উপস্থিতিতে চাল বিতরণ করি।

আমি উপকার ভোগী ৭৭০জনের জন্য ১৯ টন ২৫৯ কেজি চাল অথাৎ ৩৮৫ বস্তা চাল বিতরণ করি। উপকার ভোগী মোঃ জালাল হাওলাদার পিতা মোঃ ইউসুফ হাওলাদার ১ নং ওয়ার্ড বাসিন্দা বলেন, আমি ২৫ কেজি চাল পেয়েছি আমার এ মাসে আর কোনো চাল কিনতে হবে না, আমি অনেক খুশি। মোঃ শহিদ হাওলাদার পিতাঃ মোঃ মোন্তাজ হাওলাদার ১ নং ওয়ার্ড দরিবাহের চর আমিও ২৫ কেজি চাল পেয়েছি আমি ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবে চলতে পারবো আমার আর চাল কিনতে হবে না । প্রতি জেলে চাল পায় ২৫ কেজি করে।

আমখোলা ইউনিয়ন পরিষদের সচীব বিপলোপ কুমার রায় বলেন,আমি মোট ৩৮৫ বস্তা চাল অথাৎ ৭৭০ জন পরিষদের প্রকৃত জেলের মাঝে বিতরণ করতে সার্বিক ব্যবস্থা করি। এই চাল বিতরণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।