
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনার বারহাট্টায় হত্যা ও চাঁদা বাজিসহ প্রায় ডজন খানেক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আল আমিন সেনবাহিনীর হাতে আটক।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার মধ্যরাতে ময়মনসিংহের মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে হত্যা মালমার আসমি আল আমিনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
গ্রেফতারকৃত আল আমিন নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই আল আমিন।
সেনাবাহিনীর সার্জেন্ট জাহের বলেন, হত্যা ও চাঁদাবাজীসহ বিভিন্ন মামলার আসামি আল আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকায় ছোট একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ ১৯ দিন ধরে বসবাস করে আসছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবশেষ গত রবিবার মধ্যরাতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা ও চাঁদাবাজীসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেফতারকৃত আল আমিনকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, অনেকগুলো মামলার আসামি আল আমিন পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :