ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পরিচিতি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পরিচিতি সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব অফিসে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার এক সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি দৈনিক ইনকিলাব সংবাদদাতা ও দৈনিক নবচিত্রের বার্তা প্রধান আসিফ কাজল, সাধারন সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, প্রেস ক্লাব সহ-সভাপতি বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণত সম্পাদক দৈনিক কালবেলার ব্যুরো চিফ মাহমুদ হাসান টিপু, ক্লাব প্রচার সম্পাদক দৈনিক অপরাধ চিত্রের কামরুজ্জামান লিটন, প্রেসক্লাব সন্মানিত সদস্য ডেইলি অবজারভারবের জাফর রাজু, দৈনিক ভোরের ডাক পত্রিকার আব্দুল হাই সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে দৈনিক আজকালের  কণ্ঠের স্টাফ রিপোর্টর মোঃ শাহিদুজ্জামান সাইদ  পত্রিকাটির  সমৃদ্ধির  জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।