বরগুনায় সড়ক দুর্ঘটনায় নি'হত কলেজ ছাত্র, আহত ২ | Daily AjKaler Kontho

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নি’হত কলেজ ছাত্র, আহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নি’হত কলেজ ছাত্র, আহত ২

জেলা প্রতিনিধিঃ বরগুনাঃ বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে ২ জন।

রবিবার ( ৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মোঃ জালাল চৌকিদারের ছেলে। জাহিদুল বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সাথে নিয়ে মটরসাইকেলে ঘুরতে বের হলে দূর্ঘটনায় নিহত হয়। এক পথচারী সহ আরো দুইজনেকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) দেওয়ান জগলুল হাসান, দুর্ঘটনাশিকার আহত তিনজনকে বরগুনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।অপর দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।