
একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার ১ নং মৌগাতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গত ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে নেত্রকোণা সদর রেজিস্ট্রি অফিসের সামনের রাস্তায় পূর্ব পরিকল্পিতভাবে প্রকাশ্যে সন্ত্রাসীরা এলোপাথাড়ি হামলা চালিয়ে আহত করেছে।
তরিকুল ইসলাম এখন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তরিকুল কে দেখতে হাসপাতালে গিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যান বিএনপি নেতা এস এম মনিরুজ্জামান দুদু
এসময়ে তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে বিএনপি নেতা তরিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। নেক্কার জনক এই ঘটনার তীব্র প্রতিবাদ আর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :