সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

ওয়াহিদুররহমান বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপিত হয়েছে।

এ-উপলক্ষে ১৬ (সেপ্টেম্বর)সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর জীবন,কর্ম ও শিক্ষারসহ দিনটির তাৎপর্যের বিভিন্ন দিক আলোচনা করে বক্তব্য দেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমদ,উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা লুৎফুর রহমান,হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবিবুল বারী আয়হান,উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সৈয়দ মসরুর আহমদ ক্বাসেমী,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার, হাফিজ মুহিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম,উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক প্রমুখ।

সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জোবায়ের আহমদ।

এ-দিকে পৃথক ভাবে আজিমুশ্বান সুন্নাহ এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিয়া মাদ্রাসা থেকে একটি মুবারক র‌্যালি বের হয়।পৌর- শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যাব মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পীর আজিম শাহ আল চিশতির নেতৃত্বে অনুষ্ঠিতব্য র‌্যালিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) র‌্যালি বাস্তবায়ন কমিটির সকল নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেন।