ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এম পি ফজলে করিম চৌধুরী আটক | Daily AjKaler Kontho

ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এম পি ফজলে করিম চৌধুরী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ২:৪২ অপরাহ্ন
ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এম পি ফজলে করিম চৌধুরী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বাহিনীটির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী।