
চট্টগ্রাম প্রতিনিধি : ৫ আগষ্ট ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তার ছোট বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল সহ ২৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।
উক্ত মামলার আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সিএমপি কমিশনার মো. ইকবাল বাহারসহ ২৫ জন।এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩৫০ থেকে ৪০০ জনকে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর উত্তর হালিশহর ফইল্লাতলী বাজার এ এলাকার জৈনক মো. মামুন আলী প্রকাশ কিং আলী (৪৭) নামের এক ব্যবসায়ি।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে হালিশহর থানার ওসিকে প্রাথমিক তদন্তপূর্বক এজাহার হিসেবে গন্য করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।
ফৌজদারি এ অভিযোগে ঘটনার তারিখ দেখানো হয় গত ২০১৬ সালের ১৫ আগষ্ট বিকেল ৫ টা। ঘটনা সংঘটিত হয় নগরীর হালিশহর থানাধীন বারুনীঘাটা গলিচিপা পাড়া বাদির মালিকানাধীন কে.এ.জি এন্টারপ্রাইজের অফিসে।
মামলায় অপরাধ বিবরণীতে মারধর, চাঁদাদাবি ও ক্রসফায়ারের হুমকির অভিযোগে বিবিধ ধারা উল্লেখ করা হয়। এতে প্রায় ৮ বছর আগে গত ২০১৬ সালের ১৫ আগষ্ট বিকেল ৫ টায়
নগরীর হালিশহর থানাধীন বারুনীঘাটা গলিচিপা পাড়া বাদির মালিকানাধীন কে.এ.জি এন্টারপ্রাইজের অফিসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনকালে কয়েকজন আ. লীগ নেতা ও পুলিশ হাজির হয়ে ভাঙচুর চালানোর কথা জানান।
এসময় ১৭ জন বিএনপি নেতাকে তখন গ্রেফতার করে হালিশহর থানায় নিয়ে ব্যাপক মারধর করেন বলে উল্লেখ করেন। এমনকি বাদিকে ছাড়তে ১০ লাখ টাকার চাঁদা দাবি করেন। ওসির মোবাইল ফোনে সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা ভিডিও কলে গাল মন্দ করেন বলেও উল্লেখ করেন। যা তদন্ত সাপেক্ষ বিষয়।
উক্ত মামলার আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক,সাবেক সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, ডিবির সাবেক এডিসি এসএম তানভীর আরাফাত, আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন, হালিশহর থানার সাবেক ওসি প্রনব চৌধুরী, এসআই জামাল উদ্দিন চৌধুরী, এসআই মাহাবুব মোরশেদ, এসআই হিমেল রায়, এসআই রেজাউল হোসাইন, এসআই জমির উদ্দিন, এসআই মোর্শেদ আলম, এসআই সোহেল রানা, এএসআই বাবুল মিয়া, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই শরীফ হোসেন সহ অজ্ঞাত আরো ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :