
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক এসএম রাজটীকা, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার সাহা, সিনিয়র শিক্ষক উত্তম কুমার শীল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ। এছাড়াও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অতিথিগণ তাদের বক্তব্যে, লেখা-পড়ার মানকে বৃদ্বি করতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান করেন। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানরা ঠিকমতো স্কুল আসছে কিনা এবং স্কুল থেকে যাওয়া পর তারা কতক্ষণ পড়াশোনায় সময় দিচ্ছে তার খোজ রাখার আহবান জানান। এছাড়াও পড়াশোনার প্রতি মনোযোগ দিতে সন্তানদের প্রতি তাগিদ দিতে বলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক আবুল বাশার।
আপনার মতামত লিখুন :