
মোঃজাহেদুল ইসলাম রতন , লালমনিরহাট : ছাত্র জনতার উপর গুলি, গণহত্যা ও তার দোসরদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এবিএম ফারুক সিদ্দিক, বিএনপির পৌর বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছুর রহমান আনিছ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুছ ও সাধারণ সম্পাদক আঃ ছাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।
আপনার মতামত লিখুন :