হাসপাতাল থেকে যা জানালেন নাফীস ইকবাল | Daily AjKaler Kontho

হাসপাতাল থেকে যা জানালেন নাফীস ইকবাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
হাসপাতাল থেকে যা জানালেন নাফীস ইকবাল

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই স্ট্রোক করেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের এই লজিস্টিক ম্যানেজার। এ সময়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়াও আদায় করেন নাফীস।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাফীসের ভাষ্য, ‘আল্লাহর রহমতে এবং আমার সব প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’

নাফীস মূলত সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি বিরল রোগ। তার মস্তিষ্কের ভেনাস অংশে রক্ত জমাট বেঁধেছে। তবে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি, এমনটাই আশা পরিবারের।