সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে পুলিশের কাছে গ্রেপ্তার জাহিদ সরকার | Daily AjKaler Kontho

সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে পুলিশের কাছে গ্রেপ্তার জাহিদ সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৭, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন
সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে পুলিশের কাছে গ্রেপ্তার জাহিদ সরকার

সাভার প্রতিনিধি : মাসুদ রানা ঢাকার সাভার বাস স্ট্যান্ডে অটোরিকশা কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ এবং জনতার কাছে ধরা পড়লেন জাতীয় দৈনিক চৌকোষ পত্রিকার পরিচয় দানকারী ভুয়া সাংবাদিক জাহিদ সরকার। তিনি সাভার বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চাঁদা উত্তোলন করেন।

অবশেষে গতকাল রাত্রে অটো রিক্সার কাছ দশটি রিক্সার কাছ থেকে টাকা সাংবাদিক ও পুলিশ পরিচয়ে টাকা নেওয়ার সময় থেকে তার কাছে পরিচয় জানতে চাইলে জাহিদ সরকার পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় ক্ষুদ্র রিক্সা ভ্যানচালকরা এবং এলাকার লোকজন গণধোলাই দেন গণধোলাই পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।