মুরাদনগরে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন এবং ৮ হাজার ফুট পাইপ জব্দ | Daily AjKaler Kontho

মুরাদনগরে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন এবং ৮ হাজার ফুট পাইপ জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৪, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
মুরাদনগরে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন এবং ৮ হাজার ফুট পাইপ জব্দ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ গত ১৩/০৫/২০২৪ইং সোমবার মুরাদনগর উপজেলার যাত্রাপুর পূর্ব ইউনিয়ন এর ভবানীপুর ও মোচাগড়া নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা।

এ সময় আনুমানিক ৮০০০ ফুট পাইপ এবং ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনকারী কাউকে পাওয়া যায় নাই। কৃষি জমি রক্ষায় মুরাদনগর উপজেলা প্রশাসনের এই অভিযান ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তারা জানান।