যৌথসভা আজ আওয়ামী লীগের | Daily AjKaler Kontho

যৌথসভা আজ আওয়ামী লীগের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন
যৌথসভা আজ আওয়ামী লীগের

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আ.লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।