
আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাসমত আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসমত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কারারক্ষী আবুল কালাম বলেন, সকালের দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসমত আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তবে কি মামলার আসামি ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
আপনার মতামত লিখুন :