যানজটের শঙ্কা উত্তরায় টানা ১৪ দিন | Daily AjKaler Kontho

যানজটের শঙ্কা উত্তরায় টানা ১৪ দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
যানজটের শঙ্কা উত্তরায় টানা ১৪ দিন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা ১৪ দিন যানজট হতে পারে। বিআরটি প্রকল্পের কাজের জন্য এই যানজটের আশঙ্কা।

গতকাল সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

‘সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা কামনা করে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।