রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো | Daily AjKaler Kontho

রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে দেশেটি।

পবিত্র আল-আকসা মসজিদ ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদটি ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। সারা বিশ্বের মুসলিমদের কাছে পবিত্র আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।