সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি আটক | Daily AjKaler Kontho

সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি আটক

আজকালের কন্ঠ ডেস্ক : ইন্দুরকানীতে ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত দুই জন পলাতক আসামি আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ। পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার এর সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের রাজধানী ঢাকার মুগদা ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।

ইন্দুরকানী থানা সূত্রে জানা যায়, উপজেলার টগড়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ১১ (এগার) বৎসরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. কামাল হোসেন (৫০), ডিএমপি ঢাকার খিলগাওঁ থানার মামলা নং- ১০ (৬)২০০১ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ২০০১ সালে মামলায় গ্রেফতার হয় এবং পরে আদালত হইতে জামিন হওয়ার পর দীর্ঘ ১১ বছর পলাতক ছিল। পরবর্তিতে ২০১৪ সালে মামলাটির বিচার শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা ১১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পরে আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে আসামীর নিকটতম আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়া আসামির মোবাইল নাম্বার সংগ্রহ পূর্বক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নির্নয় পূর্বক আসামিকে গত ১৫ ফেব্রুয়ারি বিকালে ঢাকার দক্ষিণ মুুগধা এলাকায় অভিযান করিয়া ইন্দুরকানী থানা কর্মরত এস আই (নিঃ) মো. মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় গ্রেফতার করেন।

অপর এক মামলায় উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মো. দেলোয়ার হোসেন শেখের ছেলে মো. কাওছার শেখ (৩০), ইন্দুরকানী থানার জিআর মামলা নং- ২৫/১৬ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯(১)টেবিল ৯(ক)/২৫ ধারায় তিন বৎসর ছয় মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে।