বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন | Daily AjKaler Kontho

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২০, ২:২৭ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতির ঢাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে।