Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২০ , ২:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির গুদামে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতির ঢাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট করুন