
আজকালের কন্ঠ ডেস্ক : আইমান ফারহান নুবাহা সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় রংপুর সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
নুবাহা পাবনা সদর উপজেলা এলজিইডি’র হিসাব রক্ষক মো: সানাউল ইসলাম ও সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষিকা জেসমিন আরা শিল্পী দম্পতির বড় মেয়ে। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।
পারিবারিক ভাবে জানা যায়, আইমান ফারহান নুবাহা পাবনায় রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান শাখা থেকে এসএসসি, সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেছে। নুবাহা পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে, দশম ও দ্বাদশ শ্রেণি থেকে সাধারণ বৃত্তি লাভ করে।
আপনার মতামত লিখুন :