
আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া শহরে ভয়াবহ লড়াইয়ের সময় আরাকান আর্মি জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। এর একাধিক ছবিও তারা প্রকাশ করেছে। এসব ছবির মধ্যে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা আরাকান আর্মির যোদ্ধাদের কয়েকটি ছবি সামনে এসেছে।
চলতি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আরাকান আর্মি চিন রাজ্যের পালেতওয়া শহর দখল করে নেয়। তার আগে টানা দুই মাস ধরে জান্তাবাহিনীর সঙ্গে লড়াই করে বিদ্রোহী গোষ্ঠীটি।
আপনার মতামত লিখুন :