ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত | Daily AjKaler Kontho

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে আহত বড় ভাই মারা গেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করেন। নিহত মিজানুর উপজেলার বসিনটারি এলাকার খাইরুল ইসলাম দপ্তরির বড় ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জমি ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি খেতে সেচের পানি নেওয়ার জন্য নালা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেন।

আদিতমারি থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।