মমতা ব্যানার্জিকে নিয়ে সৃজিতের বায়োপিক! | Daily AjKaler Kontho

মমতা ব্যানার্জিকে নিয়ে সৃজিতের বায়োপিক!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
মমতা ব্যানার্জিকে নিয়ে সৃজিতের বায়োপিক!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার দর্শকপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। অনেকে তাকে বায়োপিক কিং বলেও আখ্যা দিয়েছেন।পশ্চিমবঙ্গের এই বায়োপিক কিং এবার নাকি বানাবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বায়োপিক, এমন কথা মিডিয়াপাড়ায় ভেসে বেড়াচ্ছে।

২০২৪ ভারতের লোকসভা ভোটের আগেই কেন এমন ভাবনা সৃজিতের, তা জানার আগ্রহ অনেকেরই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার সঙ্গে ‘ওয়ান ম্যান আর্মি’ কথাটা একদম মিলে যায়। তার অনেক অনুরাগীই এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

সত্যিই কি মমতা বব্যানার্জির বায়োপিক বানাচ্ছেন সৃজিত? পরিচালক সে কথা পরিষ্কারভাবে না জানালেও এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, মমতার জীবন নিয়ে খুব ভালো সিনেমা হবে।সৃজিত ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছেন, সেই ভালোলাগার জায়গাগুলোকে ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। ফেলুদা পড়তে ভালো লাগত তাই বানিয়েছেন দার্জিলিং জমজমাট-ছিন্নমস্তার অভিশাপ।বানিয়েছেন মিশর রহস্য, কাকাবাবুর প্রত্যাবর্তন।

রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিকের কথা উঠলে সৃজিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেন, বায়োপিক বানানোর সবচেয়ে বড় সমস্যা হলো ছবিতে সব সত্যি দেখানো যায় না। কিছু অধ্যায় চেপে যেতে হয়।