না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী পুনম পাণ্ডে | Daily AjKaler Kontho

না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী পুনম পাণ্ডে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে।আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।

এদিন দুপুরে পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত আর সেটা করেননি তিনি।

এতে বলা হয়েছে, ‘আজকের সকালটা আমাদের জন্য কঠিন। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি আমরা। কঠিন এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা তাকে ভালোবেসে স্মরণ করব।’