বালুচাপায় কিশোরের মৃত্যু | Daily AjKaler Kontho

বালুচাপায় কিশোরের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
বালুচাপায় কিশোরের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে আসিফ হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উল্লাপাড়ার কালিগঞ্জ থেকে কয়েলগাঁতী গ্রামে ট্রাকে বালু আনা হচ্ছিল। সন্ধ্যায় কয়েলগাঁতী গ্রামের এক বাড়িতে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ট্রাকে ওঠে। এরপর ট্রাকে বালুভর্তি করার পর বালুর ওপরে উঠে বসে তারা। কিন্তু ট্রাকটি বাড়ির কাছাকাছি পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।

কামারখন্দ থানার এসআই আব্দুল মতিন জানান, ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।