ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন : সায়মা ওয়াজেদ | Daily AjKaler Kontho

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন : সায়মা ওয়াজেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ৮:১২ অপরাহ্ন
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন : সায়মা ওয়াজেদ

আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। বঙ্গবন্ধুর নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করবেন।

২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এই নিয়োগ অনুমোদিত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদ পুতুল।

এর আগে গত বছরের ১ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ড. সায়মা ওয়াজেদ। তখন ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর অংশগ্রহণে সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন তিনি।