অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি | Daily AjKaler Kontho

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : মহা ধুমধামের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২২ জানুয়ারি) অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন। রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ভারতে নতুন যুগের সূচনা হলো বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পপতি, খেলা ও চিত্রজগতের তারকাসহ দেশ-বিদেশের অন্তত ৮ হাজার অতিথি।

যদিও হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশ এবং বিরোধী দলগুলোর নেতাদের প্রায় সবাই এই অনুষ্ঠান বয়কট করেছেন। তাদের অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য এই রামমন্দিরকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধন উপলক্ষ্যে, অযোধ্যায় মোতায়েন করা হয় ১০ হাজার নিরাপত্তা কর্মী। রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ গড়া হয়েছিলো, এই দাবি তুলে হিন্দু জনতা

১৯৯২ সালে মসজিদটি ভেঙে দিয়েছিলো। এর জেরে গোটা ভারতে ছড়িয়ে পড়েছিলো সাম্প্রদায়িক দাঙ্গা। অভিযোগ রয়েছে, ঐ দাঙ্গায় অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছিলো। ২০১৯ সালে এক মামলায়, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গায় রাম মন্দির তৈরি করা যেতে পারে বলে রায় দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।