
আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার স্থপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলুর উদ্যোগে দোয়া ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।আজ শনিবার দুপুরে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্বল বিতরনের আয়োজক ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলু, জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খাঁন পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সরকার, জেলা যুবলীগ নেতা শামসুল হক মিল্লাত, এমরান হোসেন মাসুদ, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা যুবলীগ নেতা এমদাদুল হক।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পুরাতন কোর্ট মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ।
আপনার মতামত লিখুন :