হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আবদুল বাছেতের স্ত্রী রেখা আক্তার (৩০) একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শনিবার রাতে হবিগঞ্জ জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিন ছেলের জন্ম দেন তিনি। বর্তমানে মা রেখাসহ তিন সন্তানই সুস্থ আছে।
ওই নবজাতকদের বাবা আবদুল বাছেদ বলেন, ‘আমার ঘরে একসাথে তিনটি ছেলে সন্তান আসায় আমি ভীষণ খুশি হয়েছি।’
একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া মা রেখা আক্তার বলেন, ‘আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
হবিগঞ্জের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসহ তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে।’
আপনার মতামত লিখুন :