সক্ষমতা ধরে রাখতে ঝামেলামুক্ত সেবা চায় বিজিএমইএ | Daily AjKaler Kontho

সক্ষমতা ধরে রাখতে ঝামেলামুক্ত সেবা চায় বিজিএমইএ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৪, ৫:০২ অপরাহ্ন
সক্ষমতা ধরে রাখতে ঝামেলামুক্ত সেবা চায় বিজিএমইএ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বিশ্ববাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পোশাক শিল্পে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবর্তনশীল ভোক্তা চাহিদা দ্বারা প্রভাবিত বৈশ্বিক বাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য রপ্তানি আদেশ পাওয়ার পর ক্রেতার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত সময় (লিড টাইম) অত্যন্ত গুরুত্বপূর্ণ।