Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৯, ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ

সক্ষমতা ধরে রাখতে ঝামেলামুক্ত সেবা চায় বিজিএমইএ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বিশ্ববাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পোশাক শিল্পে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবর্তনশীল ভোক্তা চাহিদা দ্বারা প্রভাবিত বৈশ্বিক বাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য রপ্তানি আদেশ পাওয়ার পর ক্রেতার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত সময় (লিড টাইম) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রিন্ট করুন