রাজধানীতে গ্রেপ্তার ৩৯ | Daily AjKaler Kontho

রাজধানীতে গ্রেপ্তার ৩৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৪০২৪ পিস ইয়াবা, ৫ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৮১.২ গ্রাম হেরোইন, ২ লিটার দেশি মদ ও ২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

বুধবার (৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।