Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ১১:০০ পূর্বাহ্ণ

রাজধানীতে গ্রেপ্তার ৩৯

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৪০২৪ পিস ইয়াবা, ৫ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৮১.২ গ্রাম হেরোইন, ২ লিটার দেশি মদ ও ২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

বুধবার (৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

প্রিন্ট করুন