প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী | Daily AjKaler Kontho

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী

আজকালের কন্ঠ ডেস্ক : প্রার্থীদের জমজমাট প্রচারণায় জমে উঠেছে নড়াইল-২ আসনের নির্বাচন। আজ সকাল ১০টা থেকে এ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রথমে তিনি বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপে একটি পথসভায় অংশ নেন। পরে একে একে জয়পুর, লোহাগড়া ও লক্ষীপাশা ইউনয়নের কমপক্ষে ১২টি পথসভায় যোগ দেন।

বুধবার (৩ জানুয়ারি) পথসভা গুলো ছিল উৎসবমুখর। রাস্তার দুপাশে ছোট বড় নানা বয়সের উৎসুক জনতা মাশরাফীকে এক নজর দেখতে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিটি পথসভায় পৌঁছালে ফুল ছিটিয়ে ও মালা পরিয়ে বরণ করে নেয়া হয় তাকে।