Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রার্থীদের জমজমাট প্রচারণায় জমে উঠেছে নড়াইল-২ আসনের নির্বাচন। আজ সকাল ১০টা থেকে এ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রথমে তিনি বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপে একটি পথসভায় অংশ নেন। পরে একে একে জয়পুর, লোহাগড়া ও লক্ষীপাশা ইউনয়নের কমপক্ষে ১২টি পথসভায় যোগ দেন।

বুধবার (৩ জানুয়ারি) পথসভা গুলো ছিল উৎসবমুখর। রাস্তার দুপাশে ছোট বড় নানা বয়সের উৎসুক জনতা মাশরাফীকে এক নজর দেখতে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিটি পথসভায় পৌঁছালে ফুল ছিটিয়ে ও মালা পরিয়ে বরণ করে নেয়া হয় তাকে।

প্রিন্ট করুন