মৈত্রী উচ্চ বিদ্যালয়ে সেনাজোন কমান্ডারের নতুন বই বিতরণ | Daily AjKaler Kontho

মৈত্রী উচ্চ বিদ্যালয়ে সেনাজোন কমান্ডারের নতুন বই বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
মৈত্রী উচ্চ বিদ্যালয়ে সেনাজোন কমান্ডারের নতুন বই বিতরণ

জয়নাল আবেদীন : বছরের প্রথম দিনে ১জানুয়ারি সারাদেশে চলছে “বই উৎসব” এরই ধারাবাহিকতায় আলীকদম সেনাজোন (৩১ বীর) তত্বাবধানে পরিচালিত ” আলীকদম কিন্ডারগার্টেন স্কুল ও আলীকদম মৈত্রী জুনিয়র উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ১জানুয়ারি ২০২৪ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

আলীকদম কিন্ডারগার্টেন স্কুল ও আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলীকদম সেনা জোনের সার্বিক সহযোগিতায় আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসব ২০২৪ ইং উপলক্ষে দুইটি স্কুলের প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত মোট-২৩০ জন ছাত্র-ছাত্রীকে এক সেট করে নতুন বই বিতরণ করেন প্রধান অতিথি শওকাতুল মোনায়েম পিএসসি।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোন কমান্ডার লেঃকর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি’র সহধর্মিনী “আলীকদম কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল, মিসেস শামীমা আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টন নুরুজ্জামান তূর্য (আরএমও আলীকদম জোন ও বিদ্যালয় সমন্বয়কারী অফিসার)।

নাছির উদ্দিন বিএ (চেয়ারম্যান আলীকদম সদর ইউনিয়ন)। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান এবং উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অবিভাবক মহল-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বই বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।