প্রেমিককে নিয়ে কোথায় ছুটলেন শাহরুখকন্যা সুহানা? | Daily AjKaler Kontho

প্রেমিককে নিয়ে কোথায় ছুটলেন শাহরুখকন্যা সুহানা?


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন
প্রেমিককে নিয়ে কোথায় ছুটলেন শাহরুখকন্যা সুহানা?

বিনোদন ডেস্ক : নতুন বছর উপলক্ষ্যে বলিউড তারকারা বিভিন্নজন বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন। এ তালিকায় রয়েছেন বলিউড বাদশা শারুহখকন্যাও। জানা যায়, বর্ষবরণ করতে প্রেমিকের সঙ্গে মুম্বাই ছেড়েছেন সুহানা।

জানা গেছে, বলিউডে পা রাখার আগে থেকেই সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন তারা। জোয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা-সন্তানের।

বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউ-ই। তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহখানেক পর এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের।

‘দি আর্চিজ়’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন। চলতি মাসে মুক্তি পেয়েছে সেই ছবি। বছরের শেষে ফের একই ফ্রেমে দেখা মিলল সুহানা ও অগস্ত্যের। বর্ষবরণ করতে একসঙ্গে মুম্বাই ছাড়লেন চর্চিত যুগল।