কুড়িগ্রামে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রামে কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের দেয়া কম্বল কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ছিন্নমূল ও অসহায় শীতার্থ মানুষের মাঝে বুধবার বিতরণ করা হয়েছে।

রাজিবপুর ইউনিয়ন পরিষদ মাঠে ছিন্নমূল শীতার্থ ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, মেম্বার আনোয়ার, বাবুল আক্তার, আবু সামাদ দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী আখেলুর রহমান।