Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৬:৪৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে কম্বল বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের দেয়া কম্বল কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ছিন্নমূল ও অসহায় শীতার্থ মানুষের মাঝে বুধবার বিতরণ করা হয়েছে।

রাজিবপুর ইউনিয়ন পরিষদ মাঠে ছিন্নমূল শীতার্থ ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, মেম্বার আনোয়ার, বাবুল আক্তার, আবু সামাদ দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী আখেলুর রহমান।

প্রিন্ট করুন