নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই ব্যবস্থা | Daily AjKaler Kontho

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই ব্যবস্থা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন
নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই ব্যবস্থা

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

কমান্ডার মঈন বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।