ক্যাটরিনাকে বিয়ে না করলে তোমাকেই করতাম | Daily AjKaler Kontho

ক্যাটরিনাকে বিয়ে না করলে তোমাকেই করতাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন
ক্যাটরিনাকে বিয়ে না করলে তোমাকেই করতাম

বিনোদন ডেস্ক : সামনেই ‘ডাঙ্কি’র মুক্তি। বড়দিনের ঠিক আগে ২১ ডিসেম্বর আসছে ডাঙ্কি। আপাতত তাই এই ছবি নিয়েই চর্চা তুঙ্গে। আর হবে নাই বা কেন, শাহরুখের ছবি বলে কথা! তার ওপর আবার এই ছবিতে উপরি পাওনা তাপসী পান্নু ও ভিকি কৌশল। এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ভিকির সঙ্গে বেশ বন্ধুত্ব তৈরি হয়েছে শাহরুখের। আর সাম্প্রতিক এক অনুষ্ঠানে সে কথাই খোলাসা করেছেন খোদ ‘বাদশা’।

সে তো না হয় হলো কিন্তু শাহরুখ ভিকিকে নিয়ে যা বলেছেন সে কথা শুনলে চমকে যেতে হয়। সোমবার, ‘ডাঙ্কি’র নির্মাতারা তাদের ইউটিউব চ্যানেলে একটা মজাদার নতুন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে শাহরুখকে তাপসী পন্নু ও রাজকুমার হিরানির সঙ্গে ডাঙ্কি নিয়ে কথা বলতে দেখা গেছে। শাহরুখ ছবিতে ‘ক্লাসরুমের দৃশ্য’ শুটিংয়ের এক ঘটনা শেয়ার করেছেন।

পরিচালক রাজকুমার হিরানি এই কথা প্রসঙ্গে বলেন, তিনি অবাক হয়েছিলেন যখন ছবির একটা দৃশ্যে শাহরুখ একটা লেবুর টুকরো চেটে নেন এবং তার পরে সেটা ভিকি কৌশলকে দিয়েছিলেন এবং তিনিও সেটে চেটে বসেন। শাহরুখ তখন রসিকতা করে বলেন যে, এখনো তারা মাঝে মাঝে দেখা করে এবং একই লেবু ভাগ করে নেন।