পৌষের শীতে কাঁপছে | Daily AjKaler Kontho

পৌষের শীতে কাঁপছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
পৌষের শীতে কাঁপছে

আজকালের কন্ঠ ডেস্ক : পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন থেকে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।