Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ১২:০৫ অপরাহ্ণ

পৌষের শীতে কাঁপছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন থেকে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন