বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা | Daily AjKaler Kontho

বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন
বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা

আজকালের কন্ঠ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য-রেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

এ ছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিবাসন ও কাস্টমসকে মিষ্টি উপহার দেওয়া হয়।