Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৩ , ১:৫৯ অপরাহ্ণ

বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য-রেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

এ ছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিবাসন ও কাস্টমসকে মিষ্টি উপহার দেওয়া হয়।

 

প্রিন্ট করুন