
ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ৯ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস২০২৩ উদযাপন উপলক্ষ্যে “জয়িতাদের সংবর্ধনা ” প্রদান করা হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, হিন্দু খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিত্যানন্দ সাহা,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সাংবাদিক মোঃ অহিদ সাইফুল্লাহ, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা স্বাগত বক্তব্য রাখেন।
রাজাপুর উপজেলা জয়িতা” ২৩ যারা পুরস্কার পেয়েছেন- ডলি বেগম পিং নুরুল ইসলাম (অর্থনৈতিক ভাবে সফল),খাদিজা বেগম পিং গনি বেপারী (নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যমে জীবন), রত্না গর্ভা জননী হিরন দেবনাথ জং প্রয়াত লক্ষ্মী কান্ত দেবনাথ,রাজাপুর, ,শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফলতায়)তাছলিমা বেগম পিং আমজেদ হোসেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের নাজমিন হোসাইন আখি( পাখি) জং মোঃ মিজানুল হক মিজান, সভার সভাপতি জয়িতা”দের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। পুরস্কার গ্রহনের পূর্বে জয়িতাগন তাদের সফলতার গল্প বর্ননা করেন।
আপনার মতামত লিখুন :