আংটি হাতে না থাকায় বিচ্ছেদের জোর গুঞ্জন | Daily AjKaler Kontho

আংটি হাতে না থাকায় বিচ্ছেদের জোর গুঞ্জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন
আংটি হাতে না থাকায় বিচ্ছেদের জোর গুঞ্জন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে চর্চা দিনে দিনে বেড়েই চলেছে। তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউড। গুঞ্জন রটেছে একসঙ্গে আর থাকছেন না তাঁরা। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।

সম্প্রতি এক ইভেন্টে অভিষেকের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে এদিন অভিনেতার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি, যেটা কিনা এত দিন পর্যন্ত তিনি সব সময় পরে থাকতেন। বিয়ের আংটি না দেখেই জল্পনা শুরু হয়েছে। তবে কি সত্যিই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানতে চলেছেন অভিষেক ও ঐশ্বরিয়া?

ঐশ্বরিয়ার স্বামীর হাতে বিয়ের আংটি না দেখায় ভক্তরাও বেশ চিন্তিত। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না!’ আরেক ভক্তের মন্তব্য, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।